সর্বশেষ পরিবর্তন: ১ অক্টবর ২০০৯
একজন ব্লগার হিসেবে যে কোন সার্ভিসের আন্ডারে ব্লগ করার ক্ষেত্রে ব্লগারদেরও বেশ কিছু অধিকার আছে। টেকনোলজি টুডে ব্লগ ব্লগারদের সকল অধিকার সব সময় সংরক্ষণ করে এবং সম্মান করে।
১. ব্লগ সংক্রান্ত
- ১.১ টেকনোলজি টুডে ব্লগের সকল ব্লগারের স্বত্ব ব্লগারের নিজের। টেকনোলজি টুডে কর্তৃপক্ষ প্রকাশিত ব্লগের স্বত্ব দাবি করে না। টেকনোলজি টুডে ব্লগে লেখা যে কোন ব্লগ, ব্লগার অন্য যে কোন জায়গায় প্রকাশ করার অধিকার রাখে। সেটা নিজের ব্যক্তিগত ব্লগেই হোক আর অন্য যে কোন জায়গায়ই হোক। অন্য জায়গায় প্রকাশ করলে , ‘পূর্বে টেকনোলজি টুডে ব্লগে প্রকাশিত’ লিখে লিংক করে দিন।
- ১.২ টেকনোলজি টুডে ব্লগে সকল ব্লগের স্বত্ব টিউনারের নিজের। টেকনোলজি টুডে কর্তৃপক্ষ প্রকাশিত ব্লগের স্বত্ব দাবি করে না। তবে টেকনোলজি টুডে তা প্রয়োজনে পরিবর্ধন, পরিমার্জন, সম্পাদন ও মুছে ফেলার পূর্ণ অধিকার রাখে। ব্লগে প্রকাশিত ব্লগ প্রয়োজনে টেকনোলজি টুডে এর অন্য কোনো সংস্করণ বা মাধ্যমে ব্লগারের অনুমতি সাপেক্ষে প্রকাশ করা হতে পারে।
- ১.৩ ব্লগে প্রকাশিত ছবি, তথ্য ও লেখার স্বত্ব ব্লগারের বলে গণ্য হবে।
২. মন্তব্য সংক্রান্ত
- ২.১ শুধু মাত্র নিবন্ধনকৃত ব্লগার/সদস্যদের মন্তব্যের অধিকার সংরক্ষিত হবে।
- ২.২ মন্তব্যের সকল অধিকার ব্লগার/সদস্যের নিজের। নিজের মন্তব্য সম্পাদন ও মুছে ফেলার পূর্ণ অধিকার ব্লগারের। তবে টেকনোলজি টুডে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী।
- ২.৩ মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব ব্লগার/সদস্যের নিজের।
৩. অধিকার পরিবর্তন
৩.১ টেকনোলজি টুডে এর প্রাইভেসি পলিসি পরিবর্তনশীল। বিশেষ প্রয়োজনে পলিসিতে একটি বা একাধিক বিষয় পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন করা হতে পারে। তবে তা কখনই ব্লগারদের মূল অধিকার খর্ব করে নয়। অধিকারের বড় ধরনের কোন পরিবর্তন হলে অবশ্যই তা ঘোষনা দিয়ে জানিয়ে দেওয়া হবে।

